নিখোঁজ : আমিমুল এহসান নাজিফ এর কবিতা

প্রকাশিত: ০৯ জুন, ২০২৪ ১২:১০:১৫

নিখোঁজ : আমিমুল এহসান নাজিফ এর কবিতা

নিখোঁজ 
আমিমুল এহসান নাজিফ


যদি সেথা হারাই,
যেথা হতে ফিরেনা তরী।
যদি চিরতরে যাই,
কখনো না ফিরি।


যদি এমন কোথাও যাই,
যেথা হতে না আসি।
যদি শুনতে না পাই,
কারো আবদারের বাঁশি। 


তবে কি এমন হবে কখনো? 
আমাকে কেউ খুঁজবে তখনো! 
তখনো কি কেউ অপেক্ষার প্রহর গুনবে?
শূন্যতায় প্রতিনিয়ত পুড়বে!


তখনো কি জ্যোৎস্নার আলোতে
খুঁজে বেড়াবে কেউ?
মোর তরীর অপেক্ষাতে
নাচবে কি ঢেউ?


তখনো কি হবে কেউ 
ক্ষত-বিক্ষত? 
মোর তরে ছিল তাদের 
আবদার কতো শতো!


তখনো কি আসবে ঢেউ,
তরীহীন তীরে?
খুঁজে বেড়াবে হন্যে হয়ে 
মহাকালের ধারে!


না!না! আমি আসবনা কভু ফিরে,
হারিয়ে গেছি চিরতরে।
মোর দর্শন পাবেনা কেউ,
কোটি মানুষের ভিড়ে!


 

প্রজন্মনিউজ২৪/মুশ

এ সম্পর্কিত খবর

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে: ডা. জাহেদ

ভান্ডারীয়ায় জামায়াত নেতাদের উপর যুবদলের হামলা

গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার: জামায়াত

এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা

সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিক শিক্ষকরা

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির

রাজধানীতে ডিএনসিসি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

প্রধানমন্ত্রী ইতোমধ্যেই সরকার চালাতে ব্যর্থ হয়েছেন: নাসীরুদ্দীন পাটোয়ারী

পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ